News

মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা বৃত্তি অনুষ্ঠান ২০২৫
Date : 31 August 2025

৩১ আগস্ট ২০২৫ ইং রোজ রবিবার বিকেলে আমডা বাংলাদেশ এবং ডাচ-বাংলা প্যাক লিমিটেড এর যৌথ উদ্যোগে এবং এলসি সাপোর্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ডাচ বাংলা প্যাক লিমিটেড এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “চিলড্রেন স্কলারশিপ প্রোগ্রাম”-এর মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা বৃত্তি অনুষ্ঠান ২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুকাস ল্যামার্স, এলসি সাপোর্টস ফাউন্ডেশন, মার্সেল স্কাউটেন, রয়েল এলসি প্যাকেজিং, টম পিসিন্স, রয়েল এলসি প্যাকেজিং, লিন পিসিন্স, রয়েল এলসি প্যাকেজিং । উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরোধ রঞ্জণ শর্মা, সিনিয়র উপ-মহাব্যবস্থাপক ডাচ-বাংলা প্যাক লিমিটেডে এবং সভাপতিত্ব করেন আমডা বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জনাব সরদার এ. রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আমডা বাংলাদেশ এবং ডাচ-বাংলা প্যাক লিমিটেড-এর সার্বিক ব্যবস্থাপনায় “চিলড্রেন স্কলারশিপ প্রোগ্রাম”-এর অধীনে ডাচ বাংলা প্যাক লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারীদের সন্তান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের  মাঝে বৃত্তি প্রদান কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এলসি সাপোর্টস ফাউন্ডেশন-এর লুকাস ল্যামার্স আমডা বাংলাদেশ এবং ডাচ-বাংলা প্যাক লিমিটেড এর যৌথ উদ্যোগকে স্বগত জানান এবং বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উজ্জল ভবিষ্যত কামনা করেন । এছাড়া  চিলড্রেন স্কলারশিপ প্রোগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করায় আমডা বাংলাদেশ-কে আন্তরিক অভিনন্দন জানান ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আমডা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জনাব সরদার এ. রাজ্জাক বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের আমডা বাংলাদেশ-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বর্ণাঢ্য আয়োজনের প্রধান আকর্ষণ ছিল ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ড্যান্স সেলিব্রিটি ও সেলফ অ্যাডভোকেট ভ্লগার এস রাফান রাজ্জাক এর একক নৃত্য পরিবেশনা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাচ-বাংলা প্যাক লিমিটেড-এর পরিচালক জনাব আবদুল হাসনাত খান, আমডা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর (প্রোগ্রাম এন্ড এ্যাডমিন) আরিফ হোসেন মোল্লাহ, ডাচ-বাংলা প্যাক লিমিটেড-এর ম্যানেজার (এইচ.আর) ইকবাল হোসেন এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর পরিচালক জনাব শাহানাজ পারভীন চৌধুরী সহ আমডা বাংলাদেশ এবং ডাচ-বাংলা প্যাক লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।

https://youtu.be/lEnu4IBo7fA

On 31 August 2025 (Sunday afternoon), the Annual Education Scholarship Ceremony 2025 for meritorious students under the “Children Scholarship Program” was held at the auditorium of Dutch-Bangla Pack Limited, Gazaria Upazila, Munshiganj District. The event was organized jointly by AMDA Bangladesh and Dutch-Bangla Pack Limited, with the support of the LC Support Foundation.

The Chief Guest of the event was Mr. Md. Ashraful Alam, Upazila Executive Officer of Gazaria.
The Special Guests were:

  • Lucas Lammers, LC Supports Foundation

  • Marcel Schouten, Royal LC Packaging

  • Tom Piscins, Royal LC Packaging

  • Lynn Piscins, Royal LC Packaging

The welcome speech was delivered by Mr. Nirod Ranjan Sharma, Senior Deputy General Manager of Dutch-Bangla Pack Limited, and the event was presided over by Mr. Sardar A. Razzak, Executive Director of AMDA Bangladesh.

In his speech, the Chief Guest highly praised the initiative of AMDA Bangladesh and Dutch-Bangla Pack Limited for providing scholarships under the “Children Scholarship Program” to the children of the employees of Dutch-Bangla Pack Limited as well as to persons with disabilities. He expressed hope that the scholarship recipients would continue their tireless efforts to nurture and develop their hidden talents.

Special Guest Mr. Lucas Lammers from LC Supports Foundation welcomed the joint initiative of AMDA Bangladesh and Dutch-Bangla Pack Limited and wished the scholarship recipients a bright future. He also warmly congratulated AMDA Bangladesh for including persons with disabilities in the Children Scholarship Program.

In his presidential speech, Mr. Sardar A. Razzak, Executive Director of AMDA Bangladesh, conveyed heartfelt greetings and congratulations to the meritorious scholarship recipients on behalf of AMDA Bangladesh.

The highlight of the colorful event was a solo dance performance by S. Rafan Razzak, a dance celebrity and self-advocate vlogger with Down syndrome.

Other notable attendees included:

  • Mr. Abdul Hasnat Khan, Director, Dutch-Bangla Pack Limited

  • Mr. Arif Hossain Mollah, Project Coordinator (Program & Admin), AMDA Bangladesh

  • Mr. Iqbal Hossain, Manager (HR), Dutch-Bangla Pack Limited

  • Ms. Shahanaj Parveen Chowdhury, Director, Down Syndrome Society of Bangladesh
    along with officials and employees of AMDA Bangladesh and Dutch-Bangla Pack Limited.