৮ মার্চ ২০২৫ ইং রোজ শনিবার সকালে আমডা বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর রামপুরা বনশ্রী'র ডাউন সিনড্রোম রিসোর্স সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমডা বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সরদার এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমডা বাংলাদেশ-এর প্রকল্প সমন্বয়কারী উত্তম হাওলাদার, আমডা বাংলাদেশ-এর অডিটর বাহার উদ্দিন ভূঁইয়া, আইটি কোঅর্ডিনেটর খন্দকার আশেকুল ইসলাম, আমডা বাংলাদেশ-এর ভলান্টিয়ারবৃন্দ যথাক্রমে শাহানাজ পারভীন চৌধুরী ও মর্জিনা সুলতানা স্নিগ্ধা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমডা বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার জনাব আহমাদ ইবনে সালেহ। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল: "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। অনুষ্ঠানে নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। আমডা বাংলাদেশ নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছে।